ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেল! এখন টেপ টেনিস খেলেই দিন কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা – হতাশা ছড়িয়ে পড়েছে সবার মনে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেল! এখন টেপ টেনিস খেলেই দিন কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা – হতাশা ছড়িয়ে পড়েছে সবার মনে

বিপিএল শেষ হয়ে গেছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এখন পিনপতন নীরবতা। এই সময়টায় বাংলাদেশ ক্রিকেট দলের কথা ছিল ভারতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকার। প্রধান কোচ ফিল সিমন্স তার শিষ্যদের নিয়ে ঘাম ঝরাতেন মাঠে।

কিন্তু বাস্তবটা একদম উল্টো! টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না বাংলাদেশের। ক্রিকেটারদের হাতে এখন ছুটি। পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরে যাচ্ছেন কোচ ফিল সিমন্স। তার সঙ্গে অন্য বিদেশি কোচরাও ছুটিতে চলে যাচ্ছেন।
বিপিএলের শেষের দিকে সিমন্স ঢাকায় এসেছিলেন বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে। এসেই খবর পান—বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত। শেষমেশ বিশ্বকাপে খেলছে না টাইগাররা। ক্রিকেটার-দর্শকদের মতোই তিনিও খুব হতাশ।

ছুটিতে যাওয়ার আগে সিমন্স বললেন, ‘বিশ্বকাপে না খেলতে পারা খুবই হতাশার ব্যাপার।’ খেলোয়াড়রাও এখন ছুটিতে। মার্চের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ দলের কোনো ম্যাচ নেই। এরপর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা।
বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, ‘সবাই এখন ছুটিতে থাকবে। পাকিস্তান সিরিজের আগে যদি নতুন কোনো পরিকল্পনা হয়, তাহলে সবাইকে ডাকা হবে।’

যাওয়ার আগে বুধবার মিরপুরের উইকেট নিয়ে প্রধান কিউরেটর টনি হেমিংয়ের সঙ্গে কথা বলেছেন সিমন্স। মঙ্গলবার বিকেলেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম মিরপুরের উইকেট ঘুরে দেখেছেন এবং হেমিংয়ের সঙ্গে আলোচনা করেছেন।
এদিকে বেশিরভাগ ক্রিকেটার নিজ নিজ এলাকায় সময় কাটাচ্ছেন। অনেকেই টেপ টেনিস ক্রিকেট খেলে দিন পার করছেন। পাকিস্তানের বিপক্ষে আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে গড়াতে পারে।