ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বঙ্গোপসাগরে জোড়া ধাক্কা! ভারত-রাশিয়ার ‘মিলান ২০২৬’ নৌ মহড়া শুরু—যুদ্ধজাহাজ আসছে বিশাখায়!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ পিএম

বঙ্গোপসাগরে জোড়া ধাক্কা! ভারত-রাশিয়ার ‘মিলান ২০২৬’ নৌ মহড়া শুরু—যুদ্ধজাহাজ আসছে বিশাখায়!

চলতি বছর ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত আর রাশিয়ার যৌথ নৌ মহড়া শুরু হতে যাচ্ছে। নাম ‘মিলান ২০২৬’। এই বহুপক্ষীয় নৌ মহড়ায় দুই দেশের নৌবাহিনী একসঙ্গে অংশ নেবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

রাশিয়ান মেরিটাইম বোর্ডের প্রেস সার্ভিস থেকে খবর, এই মহড়ায় রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘মার্শা
ল শাপোশনিকভ’ অংশ নেবে। একটা বিবৃতিতে বলা হয়েছে, ওমানের মাস্কাট বন্দর ছাড়ার পর এই জাহাজটি নির্ধারিত মিশন শেষ করে সোজা বঙ্গোপসাগরে এসে ভারত-রাশিয়া ‘মিলান ২০২৬’ মহড়ায় যোগ দেবে।
মহড়ার অংশ হিসেবে ফ্রিগেট ‘মার্শাল শাপোশনিকভ’ আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম বন্দরে একটা অনানুষ্ঠানিক সফর করবে।

এর আগে গত বছর অক্টোবরে ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন ঘোষণা করেছিলেন, ফেব্রুয়ারি ২০২৬-এ ভারত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ আর মিলান মহড়া আয়োজন করবে। এই আয়োজনে রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টিরও বেশি দেশ অংশ নেবে।

পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লিট রিভিউ অনুষ্ঠান হবে ১৮ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে। তার সঙ্গে চলবে মিলান বহুপক্ষীয় নৌ মহড়া। এই মহড়া ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডের উদ্যোগে প্রতি দুই বছর পরপর হয়ে থাকে।
সব মিলিয়ে ‘মিলান ২০২৬’ মহড়া বঙ্গোপসাগরে কৌশলগত শক্তি দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক নৌ নিরাপত্তায় ভারতের সক্ষমতা তুলে ধরার একটা বড় আয়োজন হিসেবে দেখা হচ্ছে।

মিলান ২০২৬, ভারত রাশিয়া নৌ মহড়া, বঙ্গোপসাগর নৌ মহড়া, মার্শাল শাপোশনিকভ ফ্রিগেট, বিশাখাপত্তনম নৌ মহড়া, আন্তর্জাতিক ফ্লিট রিভিউ, ভারতীয় নৌবাহিনী মিলান, রাশিয়া প্যাসিফিক ফ্লিট, ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন, মিলান নৌ মহড়া ২০২৬, বঙ্গোপসাগর যৌথ মহড়া, ভারত রাশিয়া সামরিক সহযোগিতা, ইস্টার্ন নেভাল কমান্ড, বিশ্বের ৫০ দেশ মহড়া, নৌ নিরাপত্তা মহড়া