ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

৪৩ বলে ডি ককের বিধ্বংসী সেঞ্চুরি, ২২২ রান তাড়া করে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০১:০১ পিএম

৪৩ বলে ডি ককের বিধ্বংসী সেঞ্চুরি, ২২২ রান তাড়া করে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা

কোচ শুকরি কনরাডের অধীনে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। আর সেই স্মরণীয় জয় এলো ২২২ রানের বিশাল লক্ষ্য সফলভাবে তাড়া করে এক রোমাঞ্চকর রাতে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সুপার স্পোর্ট পার্কে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারায় স্বাগতিকরা। হাতে তখনো ছিল ১৫ বল। এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।

এই ঐতিহাসিক জয়ের মূল নায়ক কুইন্টন ডি কক। মাত্র ৪৩ বলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান বাঁহাতি এই ওপেনার। প্রায় তিন বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ফিরে খেলেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান তিনি। ডি ককের ব্যাট থেকে আসে ৪৯ বলে বিধ্বংসী ১১৫ রান, যেখানে ছিল ১০টি ছক্কা ও ৪টি চার। পুরো ইনিংসে তিনি খেলেছেন মাত্র ৮টি ডট বল।

ডি ককের সঙ্গে সমানতালে ঝড় তোলেন রায়ান রিকেলটন। ৩৬ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭৭ রান করেন তিনি, যা দক্ষিণ আফ্রিকার জয়কে আরও সহজ ও নিশ্চিত করে দেয়।