ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আড়াই কোটি টাকার অদম্য টি-টোয়েন্টি কাপ! লিটন, শান্ত, আকবরের দল ঘোষণা—কোন দলটা সবচেয়ে শক্তিশালী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০২ পিএম

আড়াই কোটি টাকার অদম্য টি-টোয়েন্টি কাপ! লিটন, শান্ত, আকবরের দল ঘোষণা—কোন দলটা সবচেয়ে শক্তিশালী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন দল নিয়ে আয়োজন করছে অদম্য টি-টোয়েন্টি কাপ। ক্রিকেটারদের পারিশ্রমিক আর পুরস্কার মিলিয়ে মোট খরচ হবে আড়াই কোটি টাকা!

আগেই জানা গিয়েছিল দলগুলোর নাম, কোচ আর অধিনায়ক কারা। আজ বিসিবি ঘোষণা করল তিন দলের পুরো স্কোয়াড।
লিটন কুমার দাসের নেতৃত্বাধীন ধুমকেতু একাদশ হয়েছে বেশ শক্তিশালী। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন ছাড়া জাতীয় দলের প্রায় সব তারকাই আছেন লিটনের দলে।

নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ গড়া হয়েছে জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে। আর আকবর আলীর দুর্দান্ত একাদশে মিশে আছে অনূর্ধ্ব-১৯ দলের তারকা থেকে শুরু করে জাতীয় দলে খেলা ক্রিকেটাররা।

ধুমকেতু একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।
দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, হাবিবুর রহমান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ।

দুর্দান্ত একাদশ: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহিদুল ইসলাম অঙ্কন, আরিফুল ইসলাম, মাহফুজুল ইসলাম রনি, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, নাহিদ রানা, এস এম মেহেদী হাসান, রাকিবুল হাসান।
এই টুর্নামেন্টে কোন দলটা সবচেয়ে বেশি জিতবে? লিটনের ধুমকেতু না শান্তর দুর্বার, নাকি আকবরের দুর্দান্ত? উত্তেজনা শুরু হয়ে গেছে!