ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

PSG-এর গোল বন্যায় ডুবে গেল মার্সেই! ৫-০ গোলে লিগের শীর্ষে ফিরল লুইস এনরিকের দল – দেম্বেলের জোড়া গোলে ধস নামল!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

PSG-এর গোল বন্যায় ডুবে গেল মার্সেই! ৫-০ গোলে লিগের শীর্ষে ফিরল লুইস এনরিকের দল – দেম্বেলের জোড়া গোলে ধস নামল!

লে ক্লাসিকে একদম ঝড় তুলে দিয়েছে প্যারিস সাঁ-জার্মাঁ! প্রথমার্ধেই উসমান দেম্বেলের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। বিরতির পর আরও তিন গোল করে মার্সেইকে পুরোপুরি গোল বন্যায় ভাসিয়ে দেয় লুইস এনরিকের দল। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরে এসেছে তারা।

লিগ আঁয় রোববার রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ৫-০ গোলে জিতেছে পিএসজি। দ্বিতীয়ার্ধে শুরুতেই মার্সেইয়ের আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনার আত্মঘাতী গোল। তারপর বদলি খেলোয়াড় খাভিচা কাভারাৎস্খেলিয়া ও লি কাং-ইন দারুণ দুটি গোল করে ম্যাচকে একদম একপেশে করে দেন।

ম্যাচের মাত্র ১২তম মিনিটেই দলকে এগিয়ে দেন ২০২৫ সালের ব্যালন দ’র জয়ী ও ফিফা বর্ষসেরা খেলোয়াড় উসমান দেম্বেলে। ৩৭তম মিনিটে আবারও জ্বলে ওঠেন তিনি। ডান দিক দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে আরেকজনকে ফাঁকি দিয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান সাবেক বার্সেলোনা তারকা।

৬৪তম মিনিটে মার্সেইয়ের মেদিনা নিজের জালেই বল পাঠিয়ে ব্যবধান বাড়ান। ৬২তম মিনিটে দিজিরে দুয়ে বদলি নামার তিন মিনিট পরই জর্জিয়ার ফরোয়ার্ড কাভারাৎস্খেলিয়া গোল করেন। আর ৬৮তম মিনিটে বার্কোলা বদলি নেমে ৭৪তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন লি কাং-ইন।

আগের দিন লঁস পিএসজিকে টপকে শীর্ষে উঠেছিল। কিন্তু টানা সপ্তম জয়ে হারানো জায়গা ফিরে পেল পিএসজি। ২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট এখন ৫১। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস। ৪২ পয়েন্ট নিয়ে তিনে লিওঁ এবং ৩৯ পয়েন্ট নিয়ে চারে মার্সেই।
এই ম্যাচে পিএসজির দাপট দেখে ফ্যানরা মুগ্ধ! লিগে এখন কে থামাবে এই দলকে?