ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আফগানিস্তানকে সাহায্য করেও ভারতের পক্ষ নেয়, ক্ষুব্ধ নাজাম শেঠির বিস্ফোরক অভিযোগ!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম

আফগানিস্তানকে সাহায্য করেও ভারতের পক্ষ নেয়, ক্ষুব্ধ নাজাম শেঠির বিস্ফোরক অভিযোগ!

ভারত-পাকিস্তান ক্রিকেটের চিরকালীন উত্তেজনার মাঝে এবার আফগানিস্তানকেও নিশানা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। পাকিস্তান যখনই আফগানিস্তানের সংকটে পাশে দাঁড়িয়েছে, তখনই আইসিসির মিটিংগুলোতে তারা ভারতের সমর্থন করেছে – এমনই ক্ষোভ ঝাড়লেন তিনি।

আফগানিস্তানের কঠিন সময়ে সাহায্যের কথা তুলে ধরে নাজাম শেঠি বলেন, “আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে আমার কাছে যোগাযোগ করা হয়েছিল। তারা বলেছিল, ‘আমাদের অর্থসংকট চলছে, দয়া করে আমাদের সঙ্গে একটা সিরিজ খেলুন।’ আমরা শারজায় তাদের সঙ্গে একটা টি-টোয়েন্টি সিরিজ খেলি এবং পুরো লাভটা তাদেরই দিয়ে দিই। তারপরও তারা প্রত্যেক মিটিংয়ে ভারতের পক্ষ নেয়।”

শেঠির মতে, আইপিএলে খেলার সুযোগ এবং ভারতের মাটিকে ‘হোম’ ভেন্যু হিসেবে ব্যবহারের সুবিধা পাওয়ার কারণেই আফগানিস্তান বিসিসিআইয়ের প্রতি এতটা অনুগত।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান, কিন্তু অন্য কোনো বোর্ড থেকে সমর্থন না পাওয়ায় শেঠি ক্ষোভ প্রকাশ করেছেন। তার কথায়, পাকিস্তান যাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে, তারাই আজ বিপদে পিঠ দেখাচ্ছে।

এদিকে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবেন। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত ১২ ফেব্রুয়ারির মধ্যে আসতে পারে।