ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন পুতিন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২২, ১২:০৮ পিএম

স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন পুতিন

স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানকে শুভেচ্ছা জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হলে তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে সহযোগিতা করবে। তিনি গতকাল (রোববার) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রত্যয় ব্যক্ত করেন বলে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে। বার্তা সংস্থাটি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সংসদ স্পিকার আরিফ আলভিসহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের কাছে প্রেসিডেন্ট পুতিনের চিঠি পৌঁছে দেয়া হয়েছে।

চিঠিতে প্রেসিডেন্ট পুতিন পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে তেহরান ও মস্কোর সম্পর্ক ও সহযাগিতা আরো শক্তিশালী হবে এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়বে। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে আফগানস্তান এবং সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধকে উদাহণ হিসেবে তুলে ধরেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চলতি বছরের গোড়ার দিকে পার্লামেন্ট ও বিচার বিভাগের হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হন।এরপর তিনি বলেন, রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ করতে গিয়ে তিনি আমেরিকার রোষানলে পড়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। ইমরান খান বলেছিলেন, রাশিয়ার সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়লে দক্ষিণ এশিয়ায় মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে ভেবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়েছে।

ইমরান খান গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়া সফর করেন। তিনি ইসলামাবাদে ফিরে আসার পর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে