ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মিত্র দেশগুলোর কাছে আধুনিকতম অস্ত্র বিক্রি করতে চায় রাশিয়া: পুতিন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২২, ১২:০৮ পিএম

মিত্র দেশগুলোর কাছে আধুনিকতম অস্ত্র বিক্রি করতে চায় রাশিয়া: পুতিন

মিত্র দেশগুলোর কাছে আধুনিকতম অস্ত্র বিক্রি করতে চায় রাশিয়া: পুতিন

বিশ্বজুড়ে মিত্র দেশগুলোর কাছে আধুনিকতম অস্ত্র বিক্রি করার জন্য প্রস্তুত রাশিয়া। মিত্রদের সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করতেও আগ্রহী মস্কো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (সোমবার) মস্কোয় এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, রাশিয়ার কাছে যে অস্ত্র আছে তা পশ্চিমাদের থেকে অনেক বেশি শক্তিশালী ও উন্নত। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো অস্ত্রখাতে রাশিয়ার চেয়ে কয়েক বছর পিছিয়ে আছে।  

রাজধানী মস্কোর কাছে পেট্রিয়ট কংগ্রেস এবং এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত একটি অস্ত্র প্রদর্শনীতে যোগ দিয়ে পুতিন বলেন, রুশ অস্ত্র প্রতিদ্বন্দ্বীদের থেকে কয়েক বছর এগিয়ে আছে। তিনি আরো বলেন- লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকায় মস্কোর যেসব মিত্রদেশ রয়েছে, তারা রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ। এসব দেশকে যেকোনো সময় আধুনিক অস্ত্র দেয়ার ব্যাপারে মস্কো প্রস্তুত।

সোমবার থেকে ওই প্রদর্শনী শুরু হয়েছে। সেখানে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, মিত্রদরেকে ছোট অস্ত্র থেকে সাঁজোয়া যান, আর্টিলারি, যুদ্ধবিমান ও সামরিক ড্রোন- সবই দিতে আগ্রহী মস্কো। বাস্তব যুদ্ধক্ষেত্রে বহুবার এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে। এ সময় পুতিন ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ নিয়েও কথা বলেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইউক্রেনে অস্ত্র ঢালা বন্ধ না হবে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে। পুতিন বলেন, “আমরা হাই প্রিসিশন উইপন্স অ্যান্ড রবোটিক্স নিয়ে কথা বলছি।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে