ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভেস্তে গেল কূটনৈতিক চেষ্টা, শুরু হয়ে গেল ইরানের সঙ্গে সংঘাত! ইসরায়েলের তেহরানে হামলা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম

ভেস্তে গেল কূটনৈতিক চেষ্টা, শুরু হয়ে গেল ইরানের সঙ্গে সংঘাত! ইসরায়েলের তেহরানে হামলা

মধ্যপ্রাচ্যের বুকে ফের যুদ্ধের আগুন জ্বলে উঠল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও কোনো সমাধানের পথ খুঁজে পায়নি। নিরাপত্তা সূত্র বলছে, শেষ ২৪ ঘণ্টায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো আলোচনার সুযোগ নেই বলে। খবর আলজাজিরার।

এরপরই সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা ইসরায়েলি সীমান্ত থেকে দেখা দেয়। ইতোমধ্যে ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং জারি করা হয়েছে সতর্কবার্তা। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে এসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন সংঘাত এড়ানোর চেষ্টা হিসেবে। তবে এখন পরিস্থিতি আরও উত্তেজক এবং সংঘর্ষ অনিবার্য বলে মনে করা হচ্ছিল। শেষ পর্যন্ত তা সত্যি হলো।

উল্লেখ্য, শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে। এই হামলার খবর এলিয়েই গোটা অঞ্চলে যেন বিদ্যুৎ চমকে যায়। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়, তবে এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা আসলে কূটনীতির ব্যর্থতার পরিণতি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখনো কোনো বিবৃতি না এলেও ধারণা করা হচ্ছে, ওয়াশিংটন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। গোটা মধ্যপ্রাচ্যজুড়ে এখন আতঙ্কের পরিবেশ। পরিস্থিতি যেকোনো মুহূর্তে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।