ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! সংযুক্ত আরব আমিরাতে নিহত ১, দেবে উপযুক্ত জবাব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! সংযুক্ত আরব আমিরাতে নিহত ১, দেবে উপযুক্ত জবাব

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে তেহরান। তাদের এ মিসাইল হামলায় আমিরাতের আবুধাবিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, তাদের ভূখণ্ডে হামলা চালিয়ে ইরান আন্তর্জাতিক আইন ও তাদের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। এই ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আমিরাত।

হতাহতের ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এর আগে মার্কিন প্রশাসন ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একাধিক হামলার হুমকি দিয়ে আসছিল। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে বাক্য বিনিময় চরমে ওঠে। ইরান অবশ্য আগেই জানিয়েছিল, তাদের ভূখণ্ড বা স্বার্থে হামলা চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে।

সংযুক্ত আরব আমিরাতে এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে।