ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরানের মেয়েদের স্কুলে বর্বর হামলা! ১০৮ শিক্ষার্থী নিহত, জিমনেশিয়ামে ১৮ শিশুর মৃত্যু—আহত শতাধিক, শোকে ভেঙে পড়লো দেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম

ইরানের মেয়েদের স্কুলে বর্বর হামলা! ১০৮ শিক্ষার্থী নিহত, জিমনেশিয়ামে ১৮ শিশুর মৃত্যু—আহত শতাধিক, শোকে ভেঙে পড়লো দেশ

ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে এই বর্বরোচিত হামলা চালানো হয়। প্রথমে সেখানে পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

 কিন্তু পরে এই সংখ্যা বাড়তে বাড়তে ১০৮ জনে পৌঁছেছে।
শহরটির গভর্নর আজ রোববার এই ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছেন। বার্তাসংস্থা আইআরআইবির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, স্কুল ভবনের মেঝেতে আটটি মরদেহের ব্যাগ রাখা হয়েছে।

এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ লামের্দে একটি জিমনেশিয়ামে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা ইরনা।

এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, জিমনেশিয়ামে যারা নিহত হয়েছে তাদের প্রায় সবাই শিশু। ওই হামলায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন।
এই হামলায় শিশু-কিশোরীদের প্রাণহানির খবরে ইরানজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।