ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

খামেনির মেয়ে-নাতি নিহত! ইরানে হামলায় সুপ্রিম লিডারের পরিবার ধ্বংস—ট্রাম্পের হুমকিতে কাঁপছে তেহরান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম

খামেনির মেয়ে-নাতি নিহত! ইরানে হামলায় সুপ্রিম লিডারের পরিবার ধ্বংস—ট্রাম্পের হুমকিতে কাঁপছে তেহরান

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে ও নাতি-নাতনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

তবে খামেনি নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করা হয়নি। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন খামেনি তাদের হামলায় প্রাণ হারিয়েছেন।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে আবার এটি দুই থেকে তিনদিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক ‘অপশন’ রয়েছে।

সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে, কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব।”
এই হামলা ও হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরবর্তী কয়েকদিন কী ঘটবে—সেটাই এখন সবার চোখে।