ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

“ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর তেল শোধনাগারে আগুন, নিরাপত্তা ব্যবস্থা তৎপর ছিল”


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৬, ০৩:০৩ পিএম

“ইরানের ড্রোন হামলায় সৌদি আরামকোর তেল শোধনাগারে আগুন, নিরাপত্তা ব্যবস্থা তৎপর ছিল”

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো-র অধীনে থাকা রাস তানুরা তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। হামলার ফলে তেল শোধনাগারে আগুন ধরে যায়, যা কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি করে।

কিন্তু শোধনাগার কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং কারখানা তৎক্ষণাৎ বন্ধ করা হয়। আগুন নেভানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা গেছে, রাস তানুরা থেকে কালো ধোঁয়ার কুন্ডলি উঠছে। ভিডিওগুলোতে দাবী করা হয়েছে, ইরান এই তেল শোধনাগারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে হামলার পর শোধনাগার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।