এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। তবে এই সাফল্য সহজে আসে নি নিগার সুলতানা জ্যোতির দলের জন্য। বাছাইপর্বে দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে বাংলাদেশ নারী দল ইংল্যান্ড বিশ্বকাপ নিশ্চিত করেছে।
বিশ্বকাপের আগে নারী ক্রিকেটারদের জন্য একটি সিরিজ এবং বিপিএল খেলার সুযোগ রয়েছে। মিরপুরে নিয়মিত অনুশীলনও চালিয়ে যাচ্ছেন তারা।
আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তার বলেন,
“ইংল্যান্ডে আগে কখনও খেলা হয়নি, এটা আমার প্রথমবার। তাই হয়তো কিছু কঠিন সময় আসবে। আমরা সেটাকে মেনে খেলবো।”
নিজের লক্ষ্য নিয়ে তিনি যোগ করেন,
“নিজের ব্যক্তিগত লক্ষ্য গোপন রাখছি। যখন আমি খেলব, তখন হয়তো সবাই দেখতে পারবেন আমার আসল লক্ষ্য কী। আমাদের দল হিসেবে আমাদের ইউনিটি খুব শক্তিশালী। একে অপরকে সমর্থন করি, দলগতভাবে সবসময় ভালো খেলি।”
স্বর্ণা আরও বলেন,
“নিজের দেশের জন্য খেলতে গিয়ে পারফর্ম করতে পারলে ভালো লাগে। সবসময় চেষ্টা করি সেরাটা দেয়ার জন্য।”
বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান,
“সামনে আমাদের বিপিএল আছে, এরপর শ্রীলঙ্কার সিরিজ হোম এবং অ্যাওয়ে। সম্ভবত থাইল্যান্ডেও সিরিজ। তাই আমরা ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছি। জুন মাসে বিশ্বকাপ শুরু হবে।