ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ম্যাকগুয়েরের সাজা হ্রাস পেলেও কারাদণ্ড ১৫ মাস, গ্রিসের আদালতে বিতর্কিত পুনর্বিচার সম্পন্ন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম

ম্যাকগুয়েরের সাজা হ্রাস পেলেও কারাদণ্ড ১৫ মাস, গ্রিসের আদালতে বিতর্কিত পুনর্বিচার সম্পন্ন

দীর্ঘ ছয় বছরের আইনি জটিলতার পর গ্রিসের সিরোস দ্বীপে হ্যারি ম্যাগুয়েরের মামলা পুনর্বিচার সম্পন্ন হয়েছে। ২০২০ সালে মাইকোনোস দ্বীপে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে ২১ মাস ১০ দিনের স্থগিত সাজা দেওয়া হয়েছিল। নতুন রায়ে সেই সাজা কিছুটা হ্রাস পেয়ে ১৫ মাসে দাঁড়িয়েছে।

গ্রিসের আদালত বুধবার পুনর্বিচার শেষে ম্যাগুয়েরকে অগুরুতর হামলা, গ্রেপ্তার প্রতিরোধ এবং ঘুষের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। তবে অভিযোগের মাত্রা কম বিবেচনায় আগের চেয়ে সাজা কমানো হয়েছে।

২০২০ সালে প্রথম রায়ে ম্যাগুয়েরকে ২১ মাস ১০ দিনের সাজা দেওয়া হয়েছিল। পরদিনই তার আইনজীবীরা আপিল করলে গ্রিক আইনে আগের রায় বাতিল হয়ে যায় এবং পূর্ণ পুনর্বিচারের নির্দেশ দেওয়া হয়।

পুনর্বিচার ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চারবার পিছিয়েছে, অবশেষে সাইরোসে শুনানি শুরু হয়ে এ সপ্তাহে শেষ হয়েছে।

বিবিসি স্পোর্ট জানিয়েছে, ম্যাগুয়ের সব অভিযোগ অস্বীকার করছেন। তিনি গ্রিসের সুপ্রিম কোর্টে আপিল করার পরিকল্পনা করছেন। আদালতের বাইরে সমঝোতার সুযোগ থাকলেও নিজের নাম আইনি পথে পরিষ্কার করতেই লড়ছেন তিনি।

৩২ বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডে রয়েছেন। বুধবার প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচেও দলে ছিলেন। এর আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অসুস্থতার কারণে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।