ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মেয়ের বিয়ের আগে ফিলিস্তিনি বাবাকে গুলি করে হত্যা করল ইসরাইল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২২, ০২:০৮ পিএম

মেয়ের বিয়ের আগে ফিলিস্তিনি বাবাকে গুলি করে হত্যা করল ইসরাইল

মেয়ের বিয়ের আগে ফিলিস্তিনি বাবাকে গুলি করে হত্যা করল ইসরাইল

একজন ফিলিস্তিনি বাবাকে তার মেয়ের বিয়ের আগে গুলি করে হত্যা করেছে বর্বর ইসরাইলি সেনারা। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের তুবাস শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শুক্রবার তুবাস শহরের একটি মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বের হওয়ার পর ইহুদিবাদী সেনারা সালাহ তৌফিক সাফতা নামের ওই ফিলিস্তিনি বাবাকে মাথায় গুলি করে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আগামী সপ্তাহে সাফতার মেয়ের বিয়ে হওয়া কথা রয়েছে।

শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৮ বছর বয়সি ওই পিতাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি মারা যান।একই সময়ে ইসরাইলি হামলায় পায়ে গুলিবিদ্ধ আরেক ফিলিস্তিনির চিকিৎসা চলছে।


ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে, সাফতা নিরস্ত্র অবস্থায় ছিলেন এবং তিনি একটি স্টোরে প্রবেশ করার আগ মুহূর্তে গুলিবদ্ধি হন। তিনি গত কয়েকদিন ধরে আত্মীয়-স্বজনের কাছে নিজ মেয়ের বিয়ের কার্ড বিলি করছিলেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইহুদিবাদী ইসরাইলি সেনারা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৩৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে সম্প্রতি গাজা উপত্যকার ওপর তিনদিনের ইসরাইলি বিমান হামলায় ১৭ শিশুসহ নিহত ৪৯ ফিলিস্তিনি রয়েছেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে