ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফাইজার প্রযুক্তি মেনে টিকা বানায়নি, অভিযোগে মামলা করতে চলেছে মোডার্না


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২২, ০২:০৮ পিএম

ফাইজার প্রযুক্তি মেনে টিকা বানায়নি, অভিযোগে মামলা করতে চলেছে মোডার্না

ফাইজার প্রযুক্তি মেনে টিকা বানায়নি, অভিযোগে মামলা করতে চলেছে মোডার্না

 আমেরিকার দুই বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থার মধ্যে সংঘাত (Moderna-Pfizer) শুরু হয়ে গেছে। করোনা যখন অতিমহামারী পর্যায়ে চলে যায় তখন প্রথম মেসেঞ্জার আরএনএ (mRNA) প্রযুক্তিতে ভ্যাকসিন বানিয়েছিল এই দুই মার্কিন ফার্মা কোম্পানিই। এখন মোডার্নার অভিযোগ, আরএনএ টেকনোলজি সঠিকভাবে মেনে নাকি টিকা বানায়নি ফাইজার। এই অভিযোগে ফাইজারের বিরুদ্ধে মামলাও করতে চলেছে মোডার্না।

মোডার্নার দাবি, ফাইজার ও বায়োএনটেক কোভিড টিকা তৈরির সময় এমআরএনএ প্রযুক্তির স্বত্ব লঙ্ঘন করেছে (Moderna-Pfizer) । করোনার ভ্যাকসিন সঠিক প্রযুক্তির ব্যবহার করেনি ফাইজার, এমনটাই অভিযোগ মোডার্নার।

ইজরায়েল একবার দাবি করেছিল, ফাইজার টিকার সেকেন্ড ডোজ নেওয়ার পরে হার্টে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হচ্ছে। বুকে ব্যথা অনুভব করেছেন অনেকে। আর এই পার্শ্বপ্রতিক্রিয়া বেশি দেখা গেছে ১৬ থেকে ৩০ বছর বয়সী পুরুষদের মধ্যে। ফাইজারের টিকার এই পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে খুব হইচই হয়। পরে বিবৃতি দিয়ে ফাইজার জানায়, এই সমস্য়া কাটিয়ে ওঠা গেছে।

ভারতীয় ফুটবলের ওপর থেকে নির্বাসন তুলল ফিফা! ভারতেই হবে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ

ফাইজার ও মোডার্না (Moderna-Pfizer) বিশ্বে সবচেয়ে বেশি ভ্য়াকসিন সরবরাহ করে। তাদের এই সংঘাত আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। বস্তুত, এখন ওমিক্রনের বুস্টার ডোজ তৈরি করেছে মোডার্না। এই বুস্টার টিকা ছাড়পত্রও পেয়ে গেছে। খরব দ্য ওয়ালের /  এনবিএস/২০২২ /একে