ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অনুপযুক্ত’ সময়ে ‘ভুল’ পথ বেছে নিয়েছে ইউরোপীয়রা: ইরান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০৯ পিএম

অনুপযুক্ত’ সময়ে ‘ভুল’ পথ বেছে নিয়েছে ইউরোপীয়রা: ইরান

অনুপযুক্ত’ সময়ে ‘ভুল’ পথ বেছে নিয়েছে ইউরোপীয়রা: ইরান

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের প্রচেষ্টা সম্পর্কে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যে যৌথ বিবৃতি দিয়েছে তাকে ‘ভুল’ এবং ‘অবিবেচনাপ্রসূত’ বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, একটি ‘অনুপযুক্ত সময়ে’ এই ভুল অবস্থান নিয়েছে তিন ইউরোপীয় দেশ।

তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সফল করার জন্য ইরান ‘গঠনমূলক ভূমিকা’ নিয়ে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। যেকোনো চুক্তি করতে হলে উভয় পক্ষকে অগ্রসর হতে হয় বলে তিনি মন্তব্য করেন। কানয়ানি বলেন, প্রতিপক্ষকেও গঠনমূলক ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।

গত শনিবার তিন ইউরোপীয় দেশ এক যৌথ বিবৃতি প্রকশ করে পরমাণু সমঝোতা আবার কার্যকর করতে ব্যর্থতার জন্য ইরানকে দায়ী করে। বিবৃতিতে বলা হয়, ইরানের কার্যকলাপে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনাকে সফল করার ক্ষেত্রে তেহরানের প্রতিশ্রুতি ও উদ্দেশ্য সম্পর্কে ঘোরতর সন্দেহ সৃষ্টি হয়েছে।

নাসের কানয়ানি তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইউরোপীয় দেশগুলোর বিবৃতিকে ‘অপরিণামদর্শী’ আখ্যায়িত করে বলেছিলেন, যখন ইউরোপীয় সমন্বয়কারীর মাধ্যমে আলোচনায় জড়িত পক্ষগুলো তাদের মতামত আদান-প্রদান করছে তখন তিন ইউরোপীয় দেশ চলমান প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করে আলোচনাকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা চালাচ্ছে। এটিকে অত্যন্ত বিস্ময়কর ও দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছিলেন তিনি।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে