ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

২২ শিশুকে খুন, পরিবারকে শেষ করে নিজের মাথায় গুলি, তাইল্যান্ডে মৃত্যু বেড়ে ৩৪


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২২, ০৪:১০ পিএম

২২ শিশুকে খুন, পরিবারকে শেষ করে নিজের মাথায় গুলি, তাইল্যান্ডে মৃত্যু বেড়ে ৩৪

২২ শিশুকে খুন, পরিবারকে শেষ করে নিজের মাথায় গুলি, তাইল্যান্ডে মৃত্যু বেড়ে ৩৪


 রক্তে ভেসে যাচ্ছে শিশুদের ক্রেশ। ফুলের মতো সুন্দর বাচ্চাগুলোর কারও মাথা এফোঁড়ওফোঁড় হয়ে গিয়েছে গুলিতে, কারও বুক ঝাঁঝরা। কারও বয়স দুই তো কারও ছয়। তাইল্যান্ডের (Thailand) গণহত্যায় (Mass Shooting) ২২টি শিশুর (22 children) মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার প্রাক্তন এক পুলিশকর্মী এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে তাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশে। ২২টি শিশুকে মেরে ফেলার পর নিজের স্ত্রী, ছেলেকে খুন করে আততায়ী। তারপর নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয়। তাইল্যান্ড গণহত্যায় মৃত্যু হয়েছে মোট ৩৪ জনের।  
সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখিকা অ্যানি এরনক্স
সরকারি পরিসংখ্যান বলছে তাইল্যান্ডে মানুষের হাতে অবৈধ অস্ত্র সেভাবে নেই। কারণ এখানে বন্দুকের লাইসেন্স পাওয়া খুব সহজ। তাই অনেকেই আত্মরক্ষার জন্য বন্দুক রাখেন।
গণহত্যা বা বন্দুকবাজের হানাও খুব যে ঘটে তাইল্যান্ডে তেমন নয়। ২০২০ সালে এক অবসরপ্রাপ্ত তাই সৈনিক গুলি চালিয়ে ২৯ জনকে মেরে ফেলেছিল। তারপর আবার এদিনের ঘটনা। যা তাইল্যান্ডে গত ১০০ বছরে সবচেয়ে বড় গণহত্যা বলে দাবি করা হয়েছে সংবাদসংস্থার তরফে।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে