ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চলতি বছর আমেরিকায় মারা গেছে ৩০ হাজার; মানুষের চেয়ে অস্ত্র বেশি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২২, ০৯:১০ পিএম

চলতি বছর আমেরিকায় মারা গেছে ৩০ হাজার; মানুষের চেয়ে অস্ত্র বেশি

চলতি বছর আমেরিকায় মারা গেছে ৩০ হাজার; মানুষের চেয়ে অস্ত্র বেশি

আমেরিকার নর্থ ক্যারোলায়নায় বন্দুক সহিংসতায় পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অফ-ডিউটি পুলিশ অফিসার রয়েছেন। নর্থ ক্যারোলায়না অঙ্গরাজের রাজধানী শহর র‍্যালিতে বৃহস্পতিবার রাতে এই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বন্দুক সহিংসতায় জড়িত থাকার সন্দেহে শ্বেতাঙ্গ এক কিশোরকে আটক করা হয়েছে। র‍্যালি পুলিশ ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট জেসন বর্নিও জানান, এ মুহূর্তে সক্রিয় কোনো হুমকি নেই। কী কারণে ওই কিশোর এ হামলা চালিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে তা বের করা যাবে বলে তিনি আশা করেন।

হামলায় আহত এক পুলিশ সদস্যকে হাসপাতাল থেকে মুক্তি দেয়া হয়েছে তবে আরেক ব্যক্তি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। র‍্যালি শহরের মেয়র ম্যারি অ্যান বাল্ডউইন বলেন, “আমেরিকায় এই উদ্দাম বন্দুক সহিংসতা বন্ধ করতেই হবে।”

বিভিন্ন গবেষণা তথ্য অনুসারে- ২০২০ এবং ‘২১ সালে আমেরিকায় রেকর্ড পরিমাণ বন্দুক বিক্রি হয়েছে এবং এ সময়ে পাল্লা দিয়ে বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে।

নর্ক পোলিং সেন্টারের গবেষণা রিপোর্ট অনুসারে, গত পাঁচ বছরে প্রতি ৫ জনের মধ্যে একজন আমেরিকান প্রাপ্তবয়স্ক নাগরিক বন্দুক সহিংসতার মুখে পড়েছে। তবে আফ্রো-আমেরিকান এবং হিস্পানিক বংশদ্ভূত লোকজন দুই থেকে চার গুণ বেশি বন্দুক সহিংসতার শিকার।

বন্দুক সহিংসতার আর্কাইভের তথ্য মতে- চলতি ২০২২ সালে আমেরিকায় বন্দুক সহিংসতায় এ পর্যন্ত ৩০ হাজার ২০০ মানুষ মারা গেছে।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে