ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মেক্সিকোর বারে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের! হামলায় মৃত অন্তত ১২


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২২, ০৯:১০ পিএম

মেক্সিকোর বারে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের! হামলায় মৃত অন্তত ১২

মেক্সিকোর বারে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের! হামলায় মৃত অন্তত ১২


মেক্সিকোতে বন্দুকবাজদের হামলা যেন পিছু ছাড়ে না। শহরের একটি বারে শনিবার সন্ধেয় চলল মুহুর্মুহু গুলি (Gun Attack in Mexico Bar)। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সেই হামলায় প্রাণ গেছে অন্তত ১২ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিনজন।
জানা গেছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো মাফিয়াদের তাণ্ডবে অতিষ্ট। পুলিশের প্রাথমিক অনুমান, এদিনের হামলাও সেই মাফিয়াদের একটি দলের কীর্তি। এদিন সন্ধেয় বারে তখন মানুষের আনাগোনা শুরু হয়েছে। লোকেরা নিজেদের মধ্যে গল্পগুজবে ব্যস্ত। কেউ কেউ আবার একা একাই সুরা পান করছেন। এমন সময় হঠাৎই একদল দুষ্কৃতী বন্দুক হাতে ঢুকে পড়ে বারের মধ্যে।
কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। তবে এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা এখনও পুলিশ স্পষ্ট করে বলতে পারেনি। তবে গোটা ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই মেক্সিকোয় হামলা চালায় একদল বন্দুকবাজ। প্রাণ যায় ১৮ জনের। সেই রেশ কাটতে না কাটতেই ফের হামলার ঘটনা ঘটল। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে