ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত অন্তত ১৩, আহত ১৯


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২২, ০৮:১০ পিএম

রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত অন্তত ১৩, আহত ১৯

রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত অন্তত ১৩, আহত ১৯

 একজন উর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছাকাছি স্থান থেকে উড্ডয়নের পরপরই রাশিয়ার একটি সামরিক বিমানে আগুন ধরে গেলে সেটি বিধ্বস্ত হয়ে একটি আবাসিক ভবনের উপর পড়ে। তাতে প্রায় ১৩ জন নিহত হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, সোমবারের ওই ঘটনায় নিহতের মধ্যে তিন শিশু রয়েছে। একটি পাঁচ তালা ভবনের উপরে বিমানটি আছড়ে পড়লে সেখানে বড় বিস্ফোরণ দেখা যায়। পরে উদ্ধারকারীরা ১৩টি মরদেহ বের করে আনেন আংশিক ধসে পড়া ভবনটি থেকে। এই ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। দক্ষিণ ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চলের বিপরীতে অবস্থিত মারিউপোলের ইয়েস্ক আজভ সাগর দ্বারা বিচ্ছিন্ন। শহরটি রাশিয়ার নৌ বিমান চলাচলের জন্য একটি প্রধান প্রশিক্ষণকেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়েছে।

সু-৩৪ যুদ্ধবিমানের দুই পাইলট ভবনে আঘাত করার আগেই সরে যেতে পারেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাইলটদের একটি প্রতিবেদন অনুযায়ী, বিমানটি উড্ডয়নের সময় একটি ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকর্মীরা প্রথম দিকে আগুনের কাছাকাছি যেতে পারেননি। ভিডিওতে দেখা যায় পাঁচ তলা ভবনের পুরোটাই আগুনে মোড়া ছিল।

রুশ ভাষায় লেখা টেলিগ্রাম অ্যাপে এক পোস্টে ক্রাসনোদর অঞ্চলের গভর্নর লিখেছেন যে তিনি ইয়েস্ক শহরের দিকে যাচ্ছেন এবং সমস্ত আঞ্চলিক এবং স্থানীয় দমকল কর্মীরা এই আগুনের সাথে লড়াই করছে। ইয়েস্ক ক্রাসনোদর অঞ্চলটির অংশ। স্থানীয় গণমাধ্যম বলছে, বহুতল ভবনের পাঁচটি তলা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। ইয়েস্কের একজন স্থানীয় সংবাদদাতা রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল রসিয়া টুয়েন্টি ফোরকে জানিয়েছেন যে ভবনের দুটি ব্লকে আগুন লেগেছে।