ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা, মৃত ৩, আহত ৭


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২২, ০৬:১০ পিএম

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা, মৃত ৩, আহত ৭

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হামলা, মৃত ৩, আহত ৭


 আমেরিকার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত হয়েছেন। আহত অন্তত ৭ জন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারিয়েছে (America School Shooting)। এবারের ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে।
আমেরিকায় শিক্ষাঙ্গনে বহিরাগতদের হামলার ঘটনা লেগেই আছে। গতকালই সেন্ট লুইসের সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস উচ্চ বিদ্যালয়ে এক বন্দুকবাজ হামলা চালায় (America School Shooting)। মারা যান দু’জন। একজন শিক্ষিকা ও একজন ছাত্রী।
মিসৌরির স্কুলটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকবাজকে দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। খবর পাওয়া মাত্র পুলিশ চলে আসে। বছর উনিশের হামলাকারী ওই স্কুলের প্রাক্তনী (America School Shooting)। পুলিশের গুলিকে সে’ও নিহত হয়।
কেরলের রাজ্যপাল কি ঢোক গিললেন? হাইকোর্ট বহাল রাখল উপাচার্যদের 
ফোন করার মিনিট চারেকের মধ্যে পুলিশ স্কুলে পৌঁছে গিয়েছিল। মিনিট দুয়েকের বন্দুক যুদ্ধে হামলাকারী নিহত হয়। বন্দুকবাজের গুলিতে নিহতদের মধ্যে একজন ৬১ বছর বয়সি এক মহিলা। অপরজন ১৬ বছরের এক কিশোরী। গুলিতে আহত আর সাতজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন আবার গুলিবৃষ্টি থেকে বাঁচতে জানালা থেকে লাফ দিলে আহত হয়।

। 
খবর দ্য ‍ওয়ালের /এনবিএস/২০২২/এক