ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২২, ০৭:১০ পিএম

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করছে সে ব্যাপারে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি তেহরান সফররত বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির ম্যাকেইর সঙ্গে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে ওই আগ্রহের কথা জানান।

কিয়েভসহ পশ্চিমা দেশগুলো জোর দিয়ে এ দাবি করে যাচ্ছে যে, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে ব্যবহারের জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহ করেছে ইরান।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “আমাদের কাছে এখন এটা স্পষ্ট যে, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সুনির্দিষ্ট কিছু সদস্য দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহে অপরিপক্ক ও গোঁড়া অবস্থান গ্রহণের পক্ষপাতী।কিন্তু এই ইউনিয়নের বেশিরভাগ সদস্যদেশ যুক্তির পথে চলার সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরো বলেন, “রাশিয়া ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করছে বলে কিছু দেশ যে অভিযোগ করছে আমরা তা আবারও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করছি। আমরা ইউক্রেনকে দ্বিপক্ষীয় বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদের হাতে কোনো প্রমাণ থাকলে তা তুলে ধরার আহ্বান জানাচ্ছি।” ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ইউক্রেন যুদ্ধের ঘোর বিরোধী এবং এ যুদ্ধের কোনো পক্ষের কাছে অস্ত্র বিক্রি করতে রাজি নয়।
।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে