ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩
Logo
logo

র‍্যাব থেকে এসআরবি—নাম বদল নাকি বড় কাঠামোগত পরিবর্তন?


আব্দুল্লাহ সাহেল    | প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৭ পিএম

র‍্যাব থেকে এসআরবি—নাম বদল নাকি বড় কাঠামোগত পরিবর্তন?

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব আর নেই। সরকারি গেজেটের মাধ্যমে র‍্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠন করা হয়েছে। নতুন আইন অনুযায়ী এসআরবি র‍্যাবের পরিবর্তে কাজ করবে এবং র‍্যাবের জনবল, সম্পদ, নথি, অর্থ ও দায়-দায়িত্বের স্থানান্তরের বিধানও রাখা হয়েছে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই একটি কাঠামোগত সংস্কার, নাকি মূলত একই সক্ষমতাকে নতুন আইনি কাঠামো ও নতুন নামে পরিচালনার ব্যবস্থা?

এই ভিডিওতে র‍্যাব বিলুপ্তির কারণ, এসআরবি গঠনের আইনি ভিত্তি, ক্ষমতা ও জবাবদিহির কাঠামো, পুরোনো জনবলের ভূমিকা এবং সামনে কী কী পরিবর্তন হতে পারে—সবকিছু সহজ ভাষায় বিশ্লেষণ করা হয়েছে।

সরকার বলছে, নতুন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করার লক্ষ্য রয়েছে। অন্যদিকে, বিরোধী পক্ষের কিছু সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, র‍্যাবের জনবল ও সম্পদ এসআরবিতে স্থানান্তর হলে বাস্তবে কতটা পরিবর্তন হবে।