ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চিন কি যুদ্ধ বাধাবে? শি জিনিপিংয়ের কথায় তীব্র জল্পনা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম

চিন কি যুদ্ধ বাধাবে? শি জিনিপিংয়ের কথায় তীব্র জল্পনা

চিন কি যুদ্ধ বাধাবে? শি জিনিপিংয়ের কথায় তীব্র জল্পনা


 সদ্যই তৃতীয় মেয়াদের জন্য চিনা কমিউনিস্ট পার্টি ও চিন দেশের মাথার উপর বসেছেন শি জিনিপিং (Xi Jinping)। পদাধিকার বলে তিনি চিনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মিরও (Chinese Army) প্রধান। সেই তিনিই পিএলএ-এর উদ্দেশে যা বলেছেন মঙ্গলবার তাকে অনেকেই যুদ্ধের (War) দামামা হিসেবে দেখছেন।
চিনের পার্টি কংগ্রেস শেষ হওয়ার পর মঙ্গলবার চিনা সেনাবাহিনীর মুখোমুখি হয়েছিলেন শি। সেখানেই তিনি বলেছেন, ‘যুদ্ধের জন্য সমস্ত প্রস্তুতি রাখুন। সেই যুদ্ধ জিততে হবে।’ সেইসঙ্গে আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন শি। তিনি বলেছেন, ‘চিনের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ছে। সিপিসি দেশের জনগণ ও সার্বভৌমত্বের প্রতি দায়বদ্ধ। এ জিনিস বাড়তে দেওয়া যাবে না।’
সঞ্জয় রাউত জেল থেকে ছাড়া পেলেন, তিন মাস পর
চিনের পার্টি কংগ্রেসের শুরুতে এবার গালওয়ান উপত্যকার সংঘাতের ভিডিও দেখানো হয়েছিল। ভরা কোভিডের সময়ে পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে অনেক ভারতীয় সেনাকে খুন করেছিল চিনা সেনাবাহিনী। সেই ছবিকে বীরত্বের সঙ্গে দেখিয়েছিল সিপিসি। 
এখন প্রশ্ন হল, অভ্যন্তরীণ অস্থিরতা বলতে শি কী বুঝিয়েছেন? কেউ কেউ এও বলছেন, পিএলএ-এর উদ্দেশে এই বার্তা আসলে হংকংকে হুঁশিয়ারি। কারণ হংকং চিনা আধিপত্যের বিরুদ্ধে তোলপাড় করছে। আবার কেউ কেউ এও বলছেন, চিনের অর্থনীতিতে যেভাবে কোভিড পরবর্তী সময়ে ভেঙে পড়েছে তাতে ঘরোয়া রাজনীতির অভিমুখ ঘোরাতেই যুদ্ধ যুদ্ধ আওয়াজ তুলেছেন শি। তবে কূটনীতিকদের মতে, চিনা প্রেসিডেন্টের এই মন্তব্য নিশ্চয়ই নজরে রাখছে নয়া দিল্লিও। কারণ ডোকালাম থেকে গালওয়ান—সবটাই এখনও টাটকা। দগদগেও বটে।


খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে