ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইস্তানবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৬! রবিবার বিকেলের আনন্দ নিমেষে ছারখার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২২, ০৭:১১ পিএম

ইস্তানবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৬! রবিবার বিকেলের আনন্দ নিমেষে ছারখার

ইস্তানবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৬! রবিবার বিকেলের আনন্দ নিমেষে ছারখার
 হিন্দি ছবি থেকে শুরু করে ওয়েব সিরিজ– ইদানীং এই দেশে গিয়ে শ্যুটিং করার প্রবণতা বেশ বেড়েছে। পর্দায় দেখে দেখে অনেকেই চিনে ফেলেছেন তুরস্ক ও তার রাজধানী ইস্তানবুলকে। এবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে শিরোনামে সেই ইস্তানবুল (Istanbul Blast)। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন (6 Dead), আহত প্রায় ৫০।
জানা গেছে, শহরের ব্যস্ততম পথে এই বিস্ফোরণ ঘটেছে আজ, রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ। মনে করা হচ্ছে, বেশি সংখ্যক মানুষ যাতে মারা যান, সেই কথা ভেবেই মধ্য ইস্তানবুলের তাকসিম এলাকার ইস্তিকলাল স্ট্রিটকে এই সময়ে বেছে নিয়েছিল হামলাকারীরা। রবিবার ছুটির দিনের বেশ ভিড় ছিল পথে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি গোষ্ঠীও দায় স্বীকার করেনি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পরেই আতঙ্কে ছুটতে শুরু করেছেন সকলে। তখন ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতেই আহত হন অনেকে। ঘটনাস্থলে দ্রুতগতিতে আসতে দেখা গিয়েছে অ্যাম্বুল্যান্সকে। দমকলের ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছয়। ছুটে আসেন সশস্ত্র পুলিশকর্মীরাও। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। 

তবে বিস্ফোরণের পরে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন কয়েক জন। পরে হাসপাতালেও মারা গিয়েছেন আরও একাধিক ব্যক্তি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে