ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চীনের জিনজিয়াংয়ে আগুন: নিহত ১০


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২২, ০৪:১১ পিএম

চীনের জিনজিয়াংয়ে আগুন: নিহত ১০

চীনের জিনজিয়াংয়ে আগুন: নিহত ১০

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ভয়াবহ আগুনে ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। তবে আগুনে মারাত্মকভাবে দগ্ধ ওই নয়জন শঙ্কা মুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতোমধ্যে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ, অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নিরাপত্তা আইন লঙ্ঘন করে কর্মীদের ইলেক্ট্রিক ওয়েল্ডিং করাকে দায়ি করেছে। এ ছাড়াও সেখানকার দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়িত্বে অবহেলা এবং আইন না মেনে চলার কারণে চীনে অগ্নিকাণ্ড একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুইজন আহত হয়েছিলেন।