ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 আর্জেন্টিনার জয়ে বাংলাদেশের উল্লাসের পোস্ট করল ফিফা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম

 আর্জেন্টিনার জয়ে বাংলাদেশের উল্লাসের পোস্ট করল ফিফা

 আর্জেন্টিনার জয়ে বাংলাদেশের উল্লাসের পোস্ট করল ফিফা

শনিবার রাতে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলে বিরতির পর জালের দেখা পায় আলবেলিস্তেরা। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর পরবর্তী গোলটি করেন এনজো ফার্নান্দেজ। এই ম্যাচ জিতে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে গেল আর্জেন্টিনা।

এমন দুর্দান্ত জয়ের পর বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের মনে আনন্দের জোয়ার বয়ে গেছে। গভীর রাতেই রাস্তায় বেরিয়েছে মিছিল। বাংলাদেশি আর্জেন্টাইন ভক্তদের এই উল্লাসের আওয়াজ পৌঁছে গেছে বিশ্ব ফুটবলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফিফা পর্যন্ত। তারা বাংলাদেশি ভক্তদের এই উল্লাসের পোস্ট করেছে টুইটারে। রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের।


এনবিএস/ওডে/সি