ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 তিতেকে লেখা নেইমারের খোলা চিঠি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম

 তিতেকে লেখা নেইমারের খোলা চিঠি

 তিতেকে লেখা নেইমারের খোলা চিঠি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। এরপরই যাবতীয় ব্যর্থতা নিজের কাঁধে তুলে নিয়ে ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিতে। যদিও তিনি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপ শেষে সরে দাঁড়াবেন দায়িত্ব থেকে। কিন্তু হেক্সা মিশন অপূর্ণ রেখেই বিদায় নিতে হলো প্রফেসরকে।

ছয় বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের কোচ ছিলেন তিতে। কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ মিশনে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছিল। এবার কাতারেও শেষ আট থেকে ব্রাজিলের বিদায় দেখতে হয়েছে ৬১ বছর বয়সী কোচকে। ঘোষণা মতো শেষ হয়েছে তার ব্রাজিল অধ্যায়ও। এবার তাকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্ট করলেন নেইমার। তিনি একটি খোলা চিঠি লেখেন তিতেকে।

সেখানে জানান, প্রথম দেখায় তাকে পছন্দ হয়নি। করিন্থিয়ান্সের প্রাক্তন কোচকে নিয়ে নেইমার লেখেন, আমাদের সামনাসামনি দেখা হওয়ার আগে আমরা অনেকবার একে অপরের বিরুদ্ধে খেলেছি। আমি ভেবেছিলাম আপনি খুব বিরক্তিকর। কারণ আপনি সবসময় আমাকে মার্ক করে খেলার জন্য দলকে নির্দেশ দিতেন। আমাকে হারাতে আপনি সবকিছু করতেন।

এর পাশাপাশি ব্রাজিলীয় তারকা জানান, ২০১৬ সালে ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিতের প্রতি তার অন্যরকম অনুভূতি তৈরি হয়। এই প্রসঙ্গে নেইমার বলেন, আমি আপনাকে কোচ হিসেবে চিনি এবং জানি। জানি আপনি খুব ভাল ছিলেন। কিন্তু ব্যক্তি হিসেবে আপনি সেরা। আপনি জানেন আমি কে এবং এটাই আমার কাছে বড় ব্যাপার।

সবকিছুর জন্য প্রকাশ্যে আপনাকে ধন্যবাদ দিতে চাই। যে শিক্ষা আপনি আমাদের দিয়েছেন, সেটার জন্যও অনেক কিছু শিখেছি। আপনি সবসময় আমার সেরা কোচদের একজন ছিলেন এবং থাকবেন।

বিএস/ওডে/সি