ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 আমরা ২৬ যোদ্ধা দেশের জন্য লড়াই করছি: নিকোলাস ওতামেন্দি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ পিএম

 আমরা ২৬ যোদ্ধা দেশের জন্য লড়াই করছি: নিকোলাস ওতামেন্দি

 আমরা ২৬ যোদ্ধা দেশের জন্য লড়াই করছি: নিকোলাস ওতামেন্দি

৩৪ এই বয়সেও বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগের অতন্দ্র প্রহরী হিসেবে আবির্ভূত হয়েছেন নিকোলাস ওতামেন্দি। কী অসাধারণভাবেই না রক্ষণভাগ সামলেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে।

এখন পর্যন্ত এই বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচই খেলেছেন তিনি শুরু থেকে। বিশ্বকাপের ফাইনালে উঠে এক প্রতিক্রিয়ায় তিনি তার দলের ২৬ যোদ্ধা দেশের জন্য লড়াই করছে বলে জানান। বেনফিকার এই রক্ষণভাগের ফুটবলার বলেন, আমরা পৌঁছে গেছি ফাইনালে।

 আমরা যোগ্য দল হিসেবেই ফাইনালে এসেছি। প্রথম দিন থেকেই কঠোর পরিশ্রম করে আসছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের দলটাও শক্তিশালী। আমরা মাত্র এক ধাপ দূরে আছি। আমাদের বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ছিল, সেটা আমরা পেরেছি। এখন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ফাইনাল জেতার। আর্জেন্টিনার প্রত্যেকটা ফুটবলারই নিজেদের উজাড় করে দিয়েছেন।

বিএস/ওডে/সি