ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 চার বছর আগের আর্জেন্টিনা এখন আলাদা: দেশম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২২, ০৬:১২ পিএম

 চার বছর আগের আর্জেন্টিনা এখন আলাদা: দেশম

 চার বছর আগের আর্জেন্টিনা এখন আলাদা: দেশম

রোববার ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। বুধবার ১৪ ডিসেম্বর রাতে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। আগের রাতে ক্রোয়োশিয়াকে ৩-০ গোলে হারায় আলবিসেলেস্তরা।

এরপর বর্তমান চ্যাম্পিয়নদের কোচ দিদিয়ের দেশম কথা বলেছেন প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে অবশ্য গোল পাননি মেসি। এবার তাকে নিয়ে সতর্ক ফ্রান্স কোচ।

তিনি বলেছেন, আমরা চেষ্টা করবো মেসির হুমকির জবাব দিতে, খেলাকে প্রভাবিত করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবো। এর জন্য মানুষের পক্ষে যা যা করা সম্ভব, আমরা তাই করব। অবশ্যই আর্জেন্টিনাও একই ব্যাপার করবে আমার ফুটবলারদের বিপক্ষে। তারা চার বছর আগে মুখোমুখি হওয়া দলের চেয়ে এখন আলাদা।

মেসিকে নিয়ে দেশম আরও বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই মেসি চমৎকার ফর্মে আছে। চার বছর পর, এখন ব্যাপারগুলো আলাদা অবশ্যই। ওই সময় সে নিজে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতো, যেটা কিছুটা চমক ছিল। এখন সে সেন্টার ফরোয়ার্ডের পেছনে খেলে। ফ্রান্সকে পেয়ে মেসিরাও চাইবে চার বছর আগের সেই হারের প্রতিশোধ নিতে। আগের থেকে আরো পরিণত এবারের আর্জেন্টিনা দল।

বিএস/ওডে/সি