ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 বাংলাদেশিদের ভালবাসায় অভিভুত মেসির পরিবার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২২, ০৬:১২ পিএম

 বাংলাদেশিদের ভালবাসায় অভিভুত মেসির পরিবার

 বাংলাদেশিদের ভালবাসায় অভিভুত মেসির পরিবার

 আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। বিশ্বজয়ের হাতছানি মেসিদের সামনে। আর এরই মধ্যে বাংলাদেশ নামটাও বেশ পরিচিত হয়ে উঠেছে আর্জেন্টাইনদের কাছে। কোটি বাঙালি ভক্তের ভালোবাসার কথা জানেন বিশ্বতারকা লিওলেন মেসির মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ও সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জোর। কাতারের দোহায় তারা তাদের ভালোবাসার কথা ব্যক্ত করেছেন গণমাধ্যমের সামনে।

সে সময় এ বিশ্বতারকার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে যে ভালোবাসা দিয়েছে সেটা অভাবনীয়। এতো দূরের একটা দেশ যে আমার মেসিকে ঘিরে উদযাপন করে সেটা নিঃসন্দেহে গর্বের। আমাদের পক্ষ থেকেও তাদের জন্য ভালোবাসা।’লিওলেন মেসির সহধর্মীনী আন্তোনেলা রোকুজ্জোর খানিক বাদেই বলে ওঠেন, ধন্যবাদ- বাংলাদেশ। সেইসাথে বাংলাদেশের ভক্তদের ভালোবাসা জানান মেসির ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

বিএস/ওডে/সি