ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এমবাপ্পেকে পা থেকে বুক পর্যন্ত মারো: আর্জেন্টাইন সাবেক ফুটবলারের পরামর্শ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২২, ১১:১২ এএম

এমবাপ্পেকে পা থেকে বুক পর্যন্ত মারো: আর্জেন্টাইন সাবেক ফুটবলারের পরামর্শ

 এমবাপ্পেকে পা থেকে বুক পর্যন্ত মারো: আর্জেন্টাইন সাবেক ফুটবলারের পরামর্শ

আগামী রোববার লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। লড়াইয়ে নামার আগে এক টুইটে আর্জেন্টিনার রক্ষণভাগের তিন স্তম্ভকে অদ্ভুত পরামর্শ দেন দেশটির সাবেক তারকা গরসিতো। ক্রিস্টিয়ান রোমেরো, ওতামেন্দি ও পারেদেসকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আমাদেরকে এমবাপ্পের পা থেকে উরু পর্যন্ত টার্গেট করতে হবে, প্রয়োজনেও বুকও।

তার এমন টুইট অবশ্য ভালোভাবে নেয়নি নেটিজেনরা। মুহূর্তে ভাইরাল হওয়া এ টুইটের মন্তব্যের ঘরে সমালোচনা করেছেন ব্যবহারকারীরা। এমবাপ্পেকে অবশ্য গরোসিতোর ভয় পাওয়ার কারণ তার দুর্দান্ত ফর্ম। এবারের আসরে শুরু থেকে প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়িয়ে যাচ্ছেন এ ফরাসি তারকা। ৫ গোল করে তিনি এগিয়ে আছেন গোল্ডেন বুটের দৌড়ে।

নেস্টর গরোসিতো আর্জেন্টিনার হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ১৯৯৭ সালে। আলবিসেলেস্তেদের জার্সিতে তার অভিষেক ১৯৮৯ সালে। তবে জাতীয় দলে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। আকাশি নীল ও সাদা জার্সিতে আট বছরে মাত্র ১৯ ম্যাচ খেলেছেন এ মিডফিল্ডার। গোল পেয়েছেন মাত্র একটি। বর্তমানে তিনি আর্জেন্টাইন ক্লাব জিমন্যাসিয়া লা প্লাতার কোচের দায়িত্বে আচেন।

বিএস/ওডে/সি