ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কদিন সন্তানদের বলবো আমি মেসির বিপক্ষে খেলেছিলাম: জাস্কো ভারডিওল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম

কদিন সন্তানদের বলবো আমি মেসির বিপক্ষে খেলেছিলাম: জাস্কো ভারডিওল

 একদিন সন্তানদের বলবো আমি মেসির বিপক্ষে খেলেছিলাম: জাস্কো ভারডিওল

কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নিজের জাত চিনিয়েছেন ২০ বছর বয়সী ক্রোয়েশিয়ার ডিফেন্ডার জাস্কো ভারডিওল। কিন্তু তাকেই কিনা ঘোল খাওয়ালেন ৩৫ বছর বয়সী মেসি। মেসির বা পায়ের জাদুর কাছে যেন খেই হারিয়ে ফেলেন এই ডিফেন্ডার। ফলে যা হবার তাই হয়েছে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

মেসির দারুণ সেই অ্যাসিস্ট থেকে গোল করেন আলভারেজ। কিন্তু মেসির কাছে এভাবে নাকানিচুবানি খেয়েও যেন মেসি স্তুতি এতটুকু কমেনি তার নিজের ভবিষ্যৎ প্রজন্মকে মেসির বিপক্ষে খেলার এই ঐতিহাসিক স্মৃতি মনে করিয়ে দিয়ে আনন্দের হাসি হাসবেন ভার্ডিওল।

ভার্ডিওল ম্যাচ শেষ হওয়ার একদিন পর সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে বলেন, একদিন আমি সন্তানদের বলব, আমি মেসির বিপক্ষে খেলেছিলাম। এছাড়াও মেসির কাছে এবার হার মানলেও পরবর্তী মোকাবেলায় মেসিকে হারানোর পণও করেন ভার্ডিওল। আমি তার বিপক্ষে এর আগেও খেলেছি। কিন্তু সে আর্জেন্টিনার জার্সি পরে যেন ভিন্ন এক খেলোয়াড় হয়ে গেছে। পরবর্তী মোকাবেলায় তাকে আমি হারাবোই আশা করি।

দলের এমন হারের পরেও তার বিশ্বকাপের সেরা ইয়াং ফুটবলার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বকাপ জয়ের মেডেল পেতেই বেশি উৎসাহী ছিলেন ভার্ডিওল। হয়তো আমি সেরা ইয়াং ফুটবলারের পুরস্কার পেতে পারি কিন্তু মেডেল নিয়ে বাড়ি ফেরাটাকেই বেশি অগ্রাধিকার দিয়েছিলাম আমি।

বিএস/ওডে/সি