এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ পিএম
ফাইনালের আগে ফ্রান্স দলের সর্দি ভাইরাসে আক্রান্ত
বিশ্বকাপের ফাইনালে আর একদিন পর আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স। কিন্তু তার আগেই ফ্রান্স ভক্তদের জন্য দুঃসংবাদ। কারণ, বিশ্বকাপ ফাইনালের আগে পুরো ফ্রান্স দলের ফুটবলাররা সর্দি ভাইরাসে আক্রান্ত। কম করে হলেও তিনজন ফুটবলার ঠাণ্ডা ভাইরাসে আক্রান্ত হয়ে অনুশীলনেও যোগ দিতে পারেননি।
কোচ দিদিয়ের দেশম বলেছেন, দুইজন খেলোয়াড়কে এরই মধ্যে আইসোলেটেড করা হয়েছে। তারা হলেন ডিফেন্ডার দায়ত উপামেচানো এবং মিডফিল্ডার অ্যাড্রিয়েন র্যাবিও। যে কারণে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলে জয়ী দলের সঙ্গী হতে পারেননি এ দু’জন।
র্যাবিওকে মরক্কোর বিপক্ষে স্কোয়াডেই রাখেননি কোচ দেশম। দায়ত উপামেচানো ওইদিন ফ্রান্স স্কোয়াডে থাকলেও বদলি হিসেবেও মাঠে নামানো হয়নি তাকে।
কোচ দিদিয়ের দেশম বলেছেন, উপামেচানো তিনটি কঠিন দিন পার করার পর সুস্থ হয়ে উঠছেন। যদিও ফাইনালের আগে চারদিন সময় পেয়েছি এবং উপামেচানো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। আশাকরি রোববার ফাইনালে তাকে পাওয়া যাবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, উইঙ্গার কিংসলে কোম্যানও এরই মধ্যে সর্দি ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন।
যতই কিছু হোক, কোচ দিদিয়ের দেশম আশা করছেন রোববার ফাইনালে তিনি তার দলকে পুরোপুরি সুস্থই পাবেন। তিনি বলেন, এখন ফ্লু সিজন চলছে। এ কারণে আমাদেরকে এখন খুব সতর্ক থাকা প্রয়োজন।
বিএস/ওডে/সি