ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 ব্রাজিলিয়ান গোলরক্ষক জুলিয়াস আর্জেন্টিনাকে সমর্থন করে ভণ্ড সাজতে চান না


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২২, ০৫:১২ পিএম

 ব্রাজিলিয়ান গোলরক্ষক জুলিয়াস আর্জেন্টিনাকে সমর্থন করে ভণ্ড সাজতে চান না

 ব্রাজিলিয়ান গোলরক্ষক জুলিয়াস আর্জেন্টিনাকে সমর্থন করে ভণ্ড সাজতে চান না

ব্রাজিলিয়ানরা কি চায় না লাতিন আমেরিকায় বিশ্বকাপ যাক নেইমাররা কি চান না লিওনেল মেসির হাতে শিরোপা উঠুক না ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনার সাফল্য কামনা করতে পারেন না সেলেসাওরা। এমন মন্তব্য করেছেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক জুলিয়াস সিজার।

ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছে ব্রাজিল। সেই ক্রোয়াটদের হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। প্রতিবেশি দেশ হওয়ায় এবং লিওনেল মেসির কারণে ব্রাজিলের সাবেক তারকারা চাইছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।

রোনালদো নাজারিও বলেছেন, মেসি বিশ্বকাপ জিতলে খুশি হবেন তিনি। বার্সেলোনার সাবেক সতীর্থ রোনালদিনহো সেমিতে মাঠে বসে মেসিকে সমর্থন দিয়েছেন। সাও পাওলোর হাসপাতালে শুয়ে কিংবদন্তি পেলে বলছেন, চার বছর পর হয়তো বেঁচে থাকব না। জীবিত থাকতে মেসির হাতে কাপটা দেখতে চাই। কিন্তু ভিন্ন সুর জুলিয়াস সিজারের কণ্ঠে। তিনি বলেন, ব্রাজিলিয়ান হিসেবে আমাকে অবশ্যই (ফাইনালে) ফ্রান্সকে সমর্থন করতে হবে।

সিজার বলেন, আমি মেসিকে ভালোবাসি। তাকে খেলতে দেখা আমার জন্য অনেক আনন্দের বিষয়। সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিলিয়ানদের খুঁচিয়ে গান গেয়েছে আর্জেন্টিনা। সিজারের ভাষ্য, যদি ব্রাজিল ফাইনাল খেলতো, তবে আর্জেন্টাইনরা চাইতেন না সেলেসাওরা চ্যাম্পিয়ন হোক।

বিএস/ওডে/সি