এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম
এখনই অবসর নেবেন না মদ্রিচ: দালিচ
বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন বোধহয় জাতীয় দল থেকে নিজের অবসর ঘোষণা করে দেবেন তিনি। মদ্রিচ কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে জাতীয় দল থেকে তিনি অবসর নিচ্ছেন না।
২০২৬ সালে আরেকটি আসর না খেলার সম্ভাবনাই বেশি তার। তাই ঘুরে ফিরে রিয়াল মদ্রিচ তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত পরিকল্পনা আলোচনায় আসছে। মরক্কোকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয়স্থান অর্জন করে ক্রোয়েশিয়া। এই জয়ের পর নিজের ভবিষ্যত নিয়ে মদ্রিচ বলেন, ভবিষ্যত নিয়ে সুনিশ্চিত নই আমি। হয়তো জার্মানিতে ইউরো খেলব। ২০২৪ সালে জার্মানিতে ইউরো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
মদরিচ বলেন, দেখা যাক আমাকে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আমি জাতীয় দলের খেলা উপভোগ করছি। এখানে আমি সুখে আছি। অ্যাসিস্টও করতে পারেননি। অভিজ্ঞ মদ্রিচের উপস্থিতি নিঃসন্দেহে ক্রোয়াটদের আত্মবিশ্বাস যুগিয়েছে। বিশ্বকাপে গোল না পেলেও রিয়াল মাদ্রিদের হয়ে ছন্দ দেখিয়ে চলেছেন মদ্রিচ। বিশ্বকাপের আগে লা লিগায় ১৩ ম্যাচ খেলে ৩ গোল দেন রিয়াল মাদ্রিদের এই ৩৭ বছর বয়সী মিডফিল্ডার। সতীর্থদের দিয়ে করান ২টি গোল। চ্যাম্পিয়নস লীগে ৪ ম্যাচ খেলে ২ গোল করেন মদ্রিচ। একবারের ব্যালন ডি অর জয়ীর ভাষ্য, এখনো তার প্রথম সারির ফুটবল খেলার সামর্থ্য রয়েছে। মদ্রিচ বলেন, আমি এখনো উঁচু স্তরের ফুটবল খেলতে পারি বলে মনে করি। কমপক্ষে নেশনস লীগ তো খেলবই। এরপর ইউরো নিয়ে ভাববো।
লুকা মদ্রিচ ভবিষ্যত প্রসঙ্গে ক্রোয়াট কোচ জ্লাৎকো দালিচ বলেন, কিছু মানুষ ভাবতে পারে এবার হয়তো মদরিচের বিদায়ের পালা। তবে আমি মনে করি, সে আমাদের সঙ্গে দীর্ঘদিন খেলবে।
বিএস/ওডে/সি