ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 আমরা কষ্ট নিয়েই জন্মেছিলাম, এখন আনন্দের সময়: ডি পল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম

 আমরা কষ্ট নিয়েই জন্মেছিলাম, এখন আনন্দের সময়: ডি পল

 আমরা কষ্ট নিয়েই জন্মেছিলাম, এখন আনন্দের সময়: ডি পল

ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকা ডি পল বলেন, আমরা কষ্ট নিয়েই জন্মেছিলাম, আমরা সারা জীবন কষ্ট পেয়ে এসেছি। কিন্তু আমি সব ভুলে যেতে চাই। আমার মনে হয় আমরা যোগ্য দল হিসেবেই জিতেছি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে পরাজিত করেন দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটিলো আর্জেন্টিনা। টুর্নামেন্ট জুড়ে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে শিরোপার উৎসবে মাতল গোটা বিশ্বের ফুটবল ভক্ত ও সমর্থকরা।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের মাঝমাঠের কাণ্ডারি ছিলেন রদ্রিগো ডি পল। গোটা আসরে মাঝমাঠে ভারসাম্য বজায় রেখে দারুণ এক বিশ্বকাপ কাটিয়েছেন তিনি। তার অদম্য দৃঢ়তার কাছে পরাজিত হয়ে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ব্যর্থ হয়েছে। লুসাইলের ফাইনালেও বেশ দুর্দান্ত খেলেছেন তিনি।

বিশ্বকাপ জয়ের পর আবেগে আপ্লুত হয়ে পড়েন ২৮ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। তাই তো সারাজীবনের সব কষ্ট ভুলে এখন আনন্দ ও সময় ঊপভোগ করতে চান স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা এই তারকা ফুটবলার।

বিএস/ওডে/সি