ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 লিওনেল মেসির প্রতি ফিফার শ্রদ্ধা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম

 লিওনেল মেসির প্রতি ফিফার শ্রদ্ধা

 লিওনেল মেসির প্রতি ফিফার শ্রদ্ধা

 অনেক আগেই সর্বকালের সেরা ফুটবলারের একজন হয়েছেন লিওনেল মেসি। অর্জনে ভরপুর ফুটবল ক্যারিয়ার। ছিল একটা অপ্রাপ্তি-অপূর্ণতা। কাতার বিশ্বকাপ জিতে সেটা ঘুচালেন আর্জেন্টাইন অধিনায়ক। রোববারের ফাইনালে আগের আসরের শিরোপা জয়ী ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা।

আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৭ গোল আর ৩ অ্যাসিস্টে জিতেছেন বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল। একই সঙ্গে ভেঙেছেন বেশ কিছু রেকর্ড। পরিসংখ্যান, রেকর্ড, সেরা মুহূর্তগুলো তুলে ধরে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

১৮ বছর ৩৫৮ দিন বয়সে গোল করে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকার ৬ নম্বরে নাম ওঠেন মেসি। তার চেয়ে আগে আছেন ব্রাজিলের পেলে, মেক্সিকোর ম্যানুয়েল রোসাস, ইংল্যান্ডের মাইকেল ওয়েন, রোমানিয়ার নিকোলাই কোভাকস এবং রাশিয়া দিমিত্রি সাইচেভ।

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর অলিম্পিক ফুটবলের স্বর্ণ জেতেন মেসি। তবে জাতীয় দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফির জন্য মেসিকে অপেক্ষা করতে ১৬ বছর। চারটি ফাইনালে (২০১৪ বিশ্বকাপ, ২০০৭, ২০১৫, ২০১৬ কোপা আমেরিকা) হারের পর ২০২১ সালের জুলাইয়ে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে ১৬ বছরের প্রতীক্ষার অবসান হয় মেসির।

ব্রাজিলের কিংবদন্তি পেলের ৫৯ বছরের পুরনো ৩২ গোলের রেকর্ড ভাঙেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন মেসির।

এনবিএস/ওডে/সি