ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 বরখাস্ত রমিজ রাজা , দায়িত্ব নিবেন শেঠি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২২, ০৩:১২ পিএম

 বরখাস্ত রমিজ রাজা , দায়িত্ব নিবেন শেঠি

 বরখাস্ত রমিজ রাজা , দায়িত্ব নিবেন শেঠি

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার একদিন পর বরখাস্ত করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজাকে। আজ বুধবার তাকে বরখাস্ত করা হয়। ২০২১ সালে পিসিবি’র প্রধানের দায়িত্ব নিয়েছিলেন সাবেক এই ক্রিকেটার।

এদিকে ২০১৮ সালে পিসিবির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানো নাজাম শেঠি হতে যাচ্ছেন পরবর্তী চেয়ারম্যান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে নিয়োগ দিবেন।

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর ৭৪ বছর বয়সী শেঠি দায়িত্ব ছেড়েছিলেন। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পর গুঞ্জন চলছিল রমিজ রাজা বরখাস্ত হতে পারেন। অবশেষে মোক্ষম সময়ে সেটি সত্যি হলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ১৭ বছর পর টেস্ট খেলতে পাকিস্তান সফরে যায় ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে পাকিস্তানের মাটিতে প্রথম দল হিসেবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে। এ নিয়ে টানা চার টেস্ট হারে পাকিস্তান।

ইংলিশদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর রাজা পিচকে দুষছিলেন। কিন্তু নিজেকে রক্ষা করতে পারেননি। এবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হার পর পরই তাকে সরিয়ে দেওয়া হলো বোর্ড থেকে।

রাজা ১৯৮৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ৫৭ টেস্ট ও ১৯৮টি ওয়ানডে খেলেছিলেন। এহসান মানির মেয়াদকাল শেষে ইমরান খানের চাওয়াতে ২০২১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

এনবিএস/ওডে/সি