ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 লিটনের পর সাকিবও কলকাতা নাইট রাইডার্সে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম

 লিটনের পর সাকিবও কলকাতা নাইট রাইডার্সে

 লিটনের পর সাকিবও কলকাতা নাইট রাইডার্সে

রথম দফায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল দল পাননি দুজনের কেউই। কিন্তু দ্বিতীয় দফায় প্রথমে লিটন দাস এরপর সাকিবকেও দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে ভিত্তি মূল্য ৫০ লাখ রুপিতে দলে টানে শাহরুখ খানের দল। এরপর ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতেই সাকিবকে যুক্ত করেছে তারা।

কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লুকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং। নিলাম থেকে নেওয়া হয়েছে- লিটন দাস, সাকিব আল হাসান, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা।

এনবিএস/ওডে/সি