ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম

 আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

 আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

শুক্রবার ২৩ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১১ জন বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রুপা জেতেন জাহিদ। এই রায়ে সন্তুষ্ট হতে না পেরে তিনি পুরস্কার মঞ্চেই ক্ষোভ প্রকাশ করেন। মঞ্চ থেকে নামার পর পুরুস্কারে লাথি প্রতিবাদ জানান।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে রীতিমতো। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি সভা আয়োজন করে। সেই সভায় জাহিদকে আজীবন বহিষ্কারে সিদ্ধান্ত এসেছে।

রোববার (২৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট ফেডারেশন প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, জাহিদের এমন কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অডিটোরিয়ামের অন্য শরীর গঠনবিদরাও। আমাদের প্রতিযোগিতা চলাকালীন শৃঙ্খলাভঙ্গ করেছেন তিনি। ফলে খেলাধুলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা তাকে আজীবন নিষিদ্ধ করেছি।

জাহিদের লাথি দিয়ে প্রতিবাদের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তিনি এ আচরণের ব্যাখ্যাও দিয়েছেন। জাহিদ বলেন, আমি প্রথম হওয়ার যোগ্য। আমাকে প্রথম দেয়া হয়নি। বিচারকরা সঠিক রায় দেননি। এর প্রতিবাদে আমি এমন আচরণ করেছি।

এনবিএস/ওডে/সি