ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 আরো একটি স্টেডিয়াম পেলের নামে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম

 আরো একটি স্টেডিয়াম পেলের নামে

 আরো একটি স্টেডিয়াম পেলের নামে

এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অনুরোধে সাড়া দিয়েই পেলের নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউ। দেশটির সরকার সেখানকার শহর বাফাটার একটি স্টেডিয়ামের নাম বদলে রেখেছে ‘কিং পেলে’ স্টেডিয়াম।

শুক্রবার (৬ জানুয়ারি) দেশটির মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। এসময় পেলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা। তারপরই ঘোষণা আসে স্টেডিয়ামটির নাম পরিবর্তনের।

এর আগে বুধবার (৪ জানুয়ারি) আফ্রিকার আরেক দেশ কেপ ভার্দে তাদের জাতীয় স্টেডিয়ামের নাম পেলে স্টেডিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে।

গিনি বিসাউ এর রাজধানী থেকে বাফাটার ওই স্টেডিয়ামটি প্রায় ১৫০ কিলোমিটার (৯০ মাইল) পূর্বে অবস্থিত। যেখানে আঞ্চলিক স্টেডিয়ামটির আসনসংখ্যা ১৫ হাজার। দেশটির সর্বোচ্চ ফুটবল লিগে খেলা স্পোর্টিং ক্লাব ডি বাফাটার হোম ভেন্যু হিসেবে পরিচিত। এর আগে স্টেডিয়ামটির নাম ছিল দ্য এস্তাদিও ডা রোচা।

গিনি বিসাউয়ের সরকার এক বিবৃতিতে বলেছেন, জনমানুষের কাছে তার ফুটবলের রাজা হিসেবে যে খ্যাতি, সেটাকে শ্রদ্ধা জানাতেই দেশটির মন্ত্রিপরিষদ বাফাটার আঞ্চলিক এ স্টেডিয়ামের নাম ‘কিং পেলে’ করার সিদ্ধান্ত নিয়েছে।  

এনবিএস/ওডে/সি