ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

 সন্তান একদিন বলবে, দেখো, আমার মা খেলছে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৩, ০৪:০১ পিএম

 সন্তান একদিন বলবে, দেখো, আমার মা খেলছে

 সন্তান একদিন বলবে, দেখো, আমার মা খেলছে

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। দু’দিন আগে নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছেন। এর পরই খবর এলো নাওমি অন্তঃসত্ত্বা।

ইনস্টাগ্রামে এক পোস্টে নওমি ওসাকা লিখেছেন, আমি বুঝতে পেরেছি যে জীবনটা খুবই ছোট। তাই কোনো মুহূর্তই হাতছাড়া করতে চাই না। প্রত্যেকটা দিন একটা নতুন আশীর্বাদ এবং রোমাঞ্চ। ভবিষ্যৎ থেকে অনেক কিছু পাওয়ার আছে। তার মধ্যে একটা হলো সন্তানকে আমার কোনো ম্যাচ খেলতে দেখা এবং তাকে বলতে শোনা, দেখো, আমার মা খেলছে।

২০২৩ কেবল শুরু হলো। বছরটাকে শিক্ষণীয় হিসেবেই গ্রহণ করছেন ওসাকা। এবছর আর খেলার সম্ভাবনা নেই তার। তবে আগামী বছর এই অস্ট্রেলিয়া ওপেনে খেলার আশা প্রকাশ করেছেন তিনি।

নাওমি বলেন, ২০২৩ এমন একটা বছর হতে চলেছে যা আমাকে অনেক শিক্ষা দেবে। আশা করি, পরের বছর অস্ট্রেলিয়ান ওপেনে আপনাদের সঙ্গে দেখা হবে।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের র‌্যাপার কোর্দার সঙ্গে প্রেম করছেন ওসাকা। ওসাকা নিজেও যুক্তরাষ্ট্রের নাগরিক। যদিও ক্রীড়াক্ষেত্রে তিনি প্রতিনিধিত্ব করেন জন্মভূমি জাপানের হয়ে।

প্রসঙ্গত, ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ওসাকা। ২০১৮ সালে ইউএস ওপেন দিয়ে শুরু, এরপর আরও তিনবার এই টেনিসের শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেকে সেরা প্রমাণ করেন তিনি।

এনবিএস/ওডে/সি