ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন হাশিম আমলা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৩, ০৪:০১ পিএম

সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন হাশিম আমলা

 সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন হাশিম আমলা

 দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলা সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন । ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তিনি। এরপর চালিয়ে গেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। তবে এবার ঘরোয়া ক্রিকেট কেও বিদায় জানান আমলা।

দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে পেশাদার সব ফরম্যাট মিলিয়ে ৩৪,১০৪ রান করেছেন আমলা। দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৪ টেস্টে ২৮টি সেঞ্চুরিতে করেছেন ৯২৮২ রান। ১৮১ ওয়ানডে খেলে ২৭ সেঞ্চুরিতে করেছেন ৮১১৩ রান। আর ৪৪ টি-২০ তে করেছেন ১২৫৭ রান।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেস্ট আর জুলাইয়ে বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেন তিনি। এরপর কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলছিলেন আমলা।
হাশিম আমলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সারের ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট বলেন, হাশিমের অবসরে এ ক্লাবের সবারই খারাপ লাগছে। তবে দুর্দান্ত ক্যারিয়ারের জন্য তাকে আমরা সাধুবাদ জানাই। ক্রিকেটের গ্রেটদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

এনবিএস/ওডে/সি