ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরাকের ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ২, আহত ৮০


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৩, ০৪:০১ পিএম

ইরাকের ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ২, আহত ৮০

ইরাকের ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ২, আহত ৮০

ইরাক ও ওমানের মধ্যে অ্যারাবিয়ান গালফ ফুটবল ফাইনাল খেলাকে সামনে রেখে দক্ষিণ ইরাকের শহর বসরার একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত হয়েছেন দুইজন এবং আহত হয়েছেন ৮০।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে বলেন, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় আট জাতির অ্যারাবিয়ান গালফ কাপের ফাইনাল খেলায় ইরাক এবং ওমান মুখোমুখি হয়েছে। আট জাতির মধ্যে অন্যরা হলো কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ইয়েমেন এবং আরব আমিরাত।  

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, খেলা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই হাজার হাজার দর্শক স্টেডিয়ামের বাইরে সমবেত হয়। আন্তর্জাতিক এই খেলা দেখার জন্য দর্শকের মধ্যে যেমন উচ্ছ্বাস কাজ করেছে, তেমনি ওমান থেকে থেকেও খেলা দেখার জন্য প্রচুর ফুটবলপ্রেমী।

মেডিক্যাল কর্মকর্তা ও নিরাপত্তা সূত্রগুলো এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। একজন ডাক্তার বলেন, দুইজন নিহত হয়েছে এবং আহতদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একই কথা বলা হয়েছে।

গেইটের বাইরের ভয়ংকর সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতে দেখা যায়।

আল-অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বার্তা সংস্থা এএফপির ফটোগ্রাফার বলেছেন, গেইটের বাইরে হুড়োহুড়ি শুরু হওয়ার পরই মূল গেইট বন্ধ করে দেওয়া হয়। এরপর তিনি আহতদের সহায়তায় আসা অনেক অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পান।

১৯৭৯ সালের পর এই প্রথম অর্ধ-বার্ষিক ইভেন্ট হিসেবে ২৫তম গালফ ফুটবল কাপ ইরাকে অনুষ্ঠিত হয়।

এনবিএস/ওডে/সি