ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আরব দেশে দুই সমস্যার সামনে রোনালদো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম

আরব দেশে দুই সমস্যার সামনে রোনালদো

 আরব দেশে দুই সমস্যার সামনে রোনালদো

 সৌদি আরবে প্রথম ম্যাচ খেলতে নামছেন পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার সেই ম্যাচে তিনি মুখোমুখি হবেন লিওনেল মেসির প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচের আগেই দু’টি সমস্যার সামনে রোনালদো। সৌদি আরবে খেলতে হলে যা কাটিয়ে ওঠার চেষ্টা করতেই হবে তাকে।

প্রথম সমস্যাটি, আরবের আবহাওয়া। রোনালদো তার ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন ইংল্যান্ড, স্পেন এবং ইটালিতে। সেই জায়গাগুলির থেকে আরবের আবহাওয়া অনেকটাই আলাদা। আরবে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। সন্ধ্যায় খেলা হলেও ৩৭ বছরের রোনালদোকে খেলতে হবে গরমের মধ্যেই। সেই সময়ও তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে।

আরবের এক সংবাদমাধ্যমের প্রতিনিধি বলেন, রোনালদোর জন্য এই আবহাওয়ায় খেলা খুবই বড় পরীক্ষা। তবে আমার মনে হয়ে ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে পারবে।

দ্বিতীয় সমস্যা, স্টেডিয়ামের দর্শকসংখ্যা। সিআর সেভেন খেলবেন আরবের প্রো লিগে। সেই লিগে খেলে ১৬টি দল। আল নাসেরে যোগ দেওয়া রোনালদোর ঘরের মাঠে ২৫ হাজার লোক ধরে। কিন্তু এই লিগে খেলা অনেক দলের ঘরের মাঠে ১০ হাজার লোকও ধরে না। এত কম দর্শকাসনের স্টেডিয়ামে খেলার অভ্যাস নেই তার।

তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন স্যান্টিয়াগো বার্নাব্যুতে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময় তিনি খেলতেন ওল্ড ট্র্যাফোর্ডে। যে মাঠকে বলা হয় ‘থিয়েটার অফ ড্রিমস’। বহু ফুটবলারের স্বপ্ন থাকে এই মাঠে খেলার। সেই সব স্বপ্নের মাঠ ছেড়ে রোনালদো সৌদি আরবে এমন কিছু মাঠে খেলবেন, যে সব মাঠের ধারে রয়েছে দৌড়ানোর ট্র্যাক।

সব স্টেডিয়াম ম্যাচ আয়োজন করার মতো অবস্থাতেও থাকে না। বেশির ভাগ সময় স্টেডিয়াম ফাঁকা থাকে। দর্শক আসে না। এমন ফাঁকা মাঠ দেখতে অভ্যস্ত নন রোনালদো। কিন্তু সৌদি আরবের মানুষ আবার দর্শক ভর্তি ফুটবল স্টেডিয়াম দেখতে অভ্যস্ত নয়। বৃহস্পতিবার রোনাল্ডো বনাম মেসি ম্যাচটি হবে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই মাঠে ৬৮ হাজার মানুষ একসঙ্গে ম্যাচ দেখতে পারবেন।

এনবিএস/ওডে/সি