ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মেসি-রোনালদো দ্বৈরথে শেষ হাসি পিএসজির


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৩, ০২:০১ পিএম

মেসি-রোনালদো দ্বৈরথে শেষ হাসি পিএসজির

মেসি-রোনালদো দ্বৈরথে শেষ হাসি পিএসজির

 নান্দনিক এক ফুটবল ম্যাচের সাক্ষী হয়ে থাকল সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়াম। সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আয়োজনে রিয়াদ অল স্টার বনাম পিএসজির ম্যাচটি রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে মেসি-রোনালদোর এ দ্বৈরথ হয়ে থাকল স্মরণীয়।

প্রীতি ম্যাচে দুদলই দিয়েছে নিজেদের সেরাটা। ৬০ মিনিটের আগ পর্যন্ত তিনবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি পিএসজি। তবে এরপর দ্রুত দুই গোল করে জয়টা নিশ্চিত করে নেয় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। মেসি-রোনালদোর স্মরণীয় এ দ্বৈরথে ৫-৪ গোলের জয় পেয়েছে মেসি-নেইমারের পিএসজি।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে অল স্টার একাদশ। তবে বল দখলে আধিপত্য দেখিয়ে স্বাগতিকদের প্রথম ধাক্কাটা দিয়েছে পিএসজি। ম্যাচের তৃতীয় মিনিটে লিওনেল মেসির গোলে লিড পেয়ে যায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

নেইমারের পাস থেকে বক্সের বাঁ পাশ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। পিছিয়ে পড়েও ঘাবড়ে যায়নি অল স্টার একাদশ। তাই ফলাফলও এসেছে। ৩৪ তম মিনিটে পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় অল স্টার। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান অধিনায়ক রোনালদো।

৩৯ তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির ডিফেন্ডার হুয়ান বার্নেট। ফলে ১০ জনের দলে পরিনত হয়ে যায় পিএসজি। কিন্তু একজন কম নিয়েই ৪ মিনিটের মাথায় আবারও লিড নেয় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

৪৩ তম মিনিটে এমবাপের ক্রস থেকে জালে বল জড়ান মারকুইনহোস। কিন্তু পিএসজিকে লিড ধরে রাখতে দেননি রোনালদো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সবাইকে চমকে দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগিজ মহাতারকা। ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতির পর খেলা হয়েছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন। তবে ২৫ মিনিটের ব্যবধানে ৩ গোল করে জয়টা এক প্রকার নিশ্চিতই করে ফেলে পিএসজি। শুরুটা করেন সার্জিও রামোস। ৫৩ তম মিনিটে এমবাপের দেওয়া পাস বটম লেফট কর্ণার থেকে জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার।

এনবিএস/ওডে/সি