এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৩, ০৭:০১ পিএম
চট্টগ্রামে নতুন রেকর্ড গড়লেন রিজওয়ান
চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের এক ম্যাচে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তানের ব্যাটার ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টি ফরম্যাটে ছয় হাজার রানের মাইলস্টন অতিক্রম করেছেন এ তারকা ক্রিকেটার।
১৯ জানুয়ারি ঢাকা ডোমিনেটরস বনাম কুমিল্লা ভিক্টোরিনাস এর ম্যাচের সময় এই রেকর্ড গড়েন তিনি। কুমিল্লা ভিক্টোরিনাসের হয়ে খেলছেন রিজওয়ান। ম্যাচটিতে ৪৭ বলে ৫৫ রান করেন তিনি। এর মধ্যে একটি চার ও তিনটি ছয় হাঁকেন রিজওয়ান।
দুই দলের মধ্যে ব্যবধানটা গড়েছেন মূলত কুমিল্লার খুশদিল শাহ। বিধ্বংসী ব্যাটিংয়ে আসরের দ্রুততম ফিফটি করেন তিনি। মাত্র ২৪ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন খুশদিল। তাকে সঙ্গ দিয়েছেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান। দুজনের যুগলবন্দিতে ১৮৪ রানে পৌঁছে যায় কুমিল্লা।
এনবিএস/ওডে/সি